ইরান রাজধানী তেহরানের হাফত-এ তির স্কয়ারে নাগরিকদের জন্য নতুন একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে। স্থল আক্রমণের ক্ষেত্রে মার্কিন ও ইসরাইলি বাহিনী মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত করাই এর লক্ষ্য। আগামী কয়েক সপ্তাহে এসব কেন্দ্রে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে ইমাম হোসেইন স্কয়ারে একই ধরনের একটি প্রশিক্ষণশিবির চালু করা হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সাত মাসব্যাপী সংঘাত শুরু হয়। ৮ এপ্রিলের যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধ শেষ হলেও বিক্ষিপ্ত সংঘাত অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রকাশিত ভিডিওতে সেনাসদস্যদের ছদ্মবেশে রং করা বিমানবিধ্বংসী সরঞ্জাম পরিচালনার মহড়া দিতে দেখা গেছে। প্রশিক্ষণে বাধাবিপত্তি অতিক্রম এবং অস্ত্র ব্যবহারে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। বাসিজ সংগঠনের প্রশিক্ষণবিষয়ক উপপ্রধান আলি কোসারি বলেন, প্রশিক্ষণের জন্য ১ হাজার ব্যাটালিয়ন প্রস্তুত রাখা হয়েছে এবং সমাজের সব স্তরে বেসামরিক প্রতিরক্ষা জোরদার করা দরকার।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।