Web Analytics
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়েই বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘দেশ গঠনে সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটির আয়োজক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল।

মনির বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের অনুমোদন নিয়ে সংগঠন পরিচালিত হলে নেতাকর্মীদের সাহস বাড়বে এবং সংগঠন শক্তিশালী হবে। এ জন্য তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে চিঠি পৌঁছে দেওয়ার পরামর্শ দেন। তাঁর মতে, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ বক্তব্যটি দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বার্তা বহন করে।

তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের হিসাবে মাসের শুরুতে নিয়মিত অর্থ পাঠানো হচ্ছে এবং ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে কল্যাণমূলক কাজ চলছে। বিদ্যুৎ অপচয় কমানোর আহ্বান জানিয়ে তিনি সরকারি অফিসে প্রাকৃতিক আলো ব্যবহারের কথা বলেন। চাঁদাবাজি বা অপরাধের অভিযোগ উঠলে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথাও উল্লেখ করেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।