Web Analytics
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। এটি কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ৫১.৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর আগে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, সুনামির কোনো আশঙ্কা নেই এবং পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।