চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় সোহেল ট্রান্সপোর্টের একটি টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। আটক তিনজনকে প্রচলিত জুয়া আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। আটক ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন, মো. আজম ও মো. কামাল। নির্বাহী কর্মকর্তা জানান, এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং আটকরা জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ জুয়া দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।