Web Analytics
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা ইরান যুদ্ধের শুরুর আগের চেয়েও শোচনীয়। শুক্রবার শিকাগোতে ওবামা প্রেসিডেনসিয়াল সেন্টার উদ্বোধনের প্রাক্কালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় হয়েছে, সামরিক বাহিনীর ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে, অথচ এর বিনিময়ে কোনো সাফল্য মেলেনি।

ওবামা ট্রাম্প প্রশাসনের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে সরে আসার সমালোচনা করে বলেন, এতে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, শান্তি পরিকল্পনার ফলে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে এবং জ্বালানির দাম কমছে। তবে তার সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায় নতুন আলোচনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করেছেন, তেহরানের নির্ধারিত শর্ত মানতে হবে।

হরমুজ প্রণালিতে তেল পরিবহণ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে উদ্বেগ বেড়েছে। এক্সন মবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিল চ্যাপম্যান সতর্ক করেছেন, কৌশলগত মজুত সংকটজনক হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ থেকে ১৬০ ডলারে উঠতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।