Web Analytics
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পুনরায় আলোচনা শুরু করার জন্য কোনো অনুরোধ জানায়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

বাঘাইয়ের ভাষ্য, ওয়াশিংটন ধারণা করেছিল যুদ্ধ শুরুর তিন দিনের মধ্যেই ইরানের পতন ঘটবে এবং তেহরান আত্মসমর্পণ করবে। তিনি বলেন, কয়েক মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র পাঁচ মাস ধরে ‘চোরাবালিতে’ আটকে আছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এরপরও তাদের কর্মকাণ্ড নিয়ে গর্ব করছে।

ইরানের মুখপাত্র বলেন, জাতীয় স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। তার মতে, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়। পুনরায় আলোচনা শুরুর বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ না জানানোর অবস্থানও তিনি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।