Web Analytics
যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে একটি স্বাধীন গণতদন্তের দাবি জানিয়ে আবারও কমন্স সভায় বিল উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার পর করবিন বলেন, স্টারমার বিদায় নিলেও তার সরকারের ভূমিকা আমাদের সময়ের সবচেয়ে বড় অপরাধের অংশ হিসেবে ভুলে যাওয়া উচিত নয়।

গত বছর করবিন প্রথম এই বিল উত্থাপন করেছিলেন, যেখানে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাজ্যের সম্পৃক্ততা নিয়ে তদন্তের দাবি জানানো হয়। এতে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ব্রিটিশ গোয়েন্দা বিমানের ব্যবহার এবং রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটির ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত ছিল। স্টারমারের সরকার বিলটির দ্বিতীয় পাঠে তা প্রত্যাখ্যান করেছিল।

এরপর করবিন গাজা ইস্যুতে দুই দিনব্যাপী একটি ট্রাইব্যুনালের আয়োজন করেন, যেখানে ফিলিস্তিনি নাগরিক, চিকিৎসক, সাহায্যকর্মী ও আইনি বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।