ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ বাহিনী ও প্রচলিত পদাতিক সেনাদের সমন্বয়ে এই অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি। ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সদস্যও রয়েছে।
এই পরিস্থিতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে যে, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তারা ‘কফিনে’ ফিরবে। আইআরজিসি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এসব প্রতিষ্ঠানের আশপাশ থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরাইল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে।
পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।