বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তান জাতীয় ফুটবল দলের কয়েকজন পুরোনো সতীর্থের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। পাকিস্তান ফুটবল ফেডারেশনের আয়োজনে এক অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে সাবেক সতীর্থদের স্বাক্ষরসংবলিত জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেন। হাফিজ উদ্দিন ১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত পাকিস্তানের হয়ে নিয়মিত খেলেন এবং ১৯৬৮ সালে দলটির অধিনায়ক ছিলেন।
ঢাকার ফুটবলে গতি ও রক্ষণভাগ ভাঙার দক্ষতার জন্য পরিচিত ফরোয়ার্ড হাফিজ উদ্দিন ১৯৬২ সালে ফায়ার সার্ভিসের হয়ে ঢাকা লিগে খেলা শুরু করেন। পরে ঢাকা ওয়ান্ডারার্সে দুই মৌসুম খেলে ১৯৬৮ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেন এবং ১৯৭৮ সালে অবসর নেওয়া পর্যন্ত সেখানে খেলেন। ১৯৭৬ সালে তিনি মোহামেডানের অধিনায়কও ছিলেন এবং দলের একাধিক ঢাকা লিগ শিরোপাজয়ে ভূমিকা রাখেন।
অ্যাথলেটিকসেও তিনি সাফল্য পান; ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক অ্যাথলেটিকসে ২০০ মিটারে শিরোপা এবং ১৯৬৫ সালে ১০০ মিটারে প্রাদেশিক চ্যাম্পিয়ন হন। খেলোয়াড়ি জীবনের পর তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন, এএফসি ও ফিফার বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং ২০০৪ সালে ফিফার অর্ডার অব মেরিট সম্মাননা পান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।