Web Analytics
ওমানের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। রোববার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের হাতে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের উদ্দেশে পাঠানো জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়।

প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও দলে ছিলেন।

শুভেচ্ছাবার্তায় জামায়াত আমির ওমানের সুলতান, সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বার্তায় পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতের সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। ওমানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথাও উল্লেখ করে দুই দেশের জনগণের সৌহার্দ্য আরও গভীর হওয়ার প্রত্যাশা জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।