মুন্সীগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেল ডাকাতির ঘটনার তিন দিনের মাথায় পুলিশ আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এবং ১১,৭৮৮ লিটার লুণ্ঠিত তেল উদ্ধার করেছে। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত বিশেষ অভিযানে একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের হেমায়েতপুরের গনি মিয়া (২৮) ও ঢাকার কদমতলীর অভি রহমান (২৮)। পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ৯ জুলাই ভোরে সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান ডাকাতরা অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীনগর থানায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযান শুরু করে। শরীয়তপুরের একটি শেড এবং শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের ইমরান হোসেনের বাড়ির নিচতলার গুদাম থেকে তেল উদ্ধার করা হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।