Web Analytics
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে শনিবার দেশটির দক্ষিণপশ্চিমে সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। চিকিৎসা ও সামরিক সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন। ২০২২ সালের যুদ্ধবিরতির পর এটি দেশটির অন্যতম তীব্র লড়াই হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টার লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হন। অন্যদিকে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর চিকিৎসা ও সামরিক সূত্র জানিয়েছে, একই সংঘর্ষে ৩১ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের একটি মেডিকেল সূত্র বলেছে, যাত্রীবাহী একটি বাসে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ছয় বেসামরিক নিহত এবং আরও সাতজন আহত হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুক্রবার হুথিদের অবস্থানে ধারাবাহিক বিমান হামলা চালায়, যার ফলে দুই পক্ষের সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।