অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। অফস্পিনার মোহাম্মদ রুবেল ২১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মারারা ক্রিকেট গ্রাউন্ডে নর্দান টেরিটোরি ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে।
১৪৪ রানের লক্ষ্য বাংলাদেশ এইচপি ১০ বল বাকি থাকতেই পেরিয়ে যায়। সাব্বির রহমান ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। শেষ দিকে সামিউন বশির ৮ বলে ১৭ রান করেন এবং আব্দুল গাফফার সাকলাইনের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয়।
এটি বাংলাদেশ এইচপির টানা দ্বিতীয় জয় এবং ছয় ম্যাচে পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে। রুবেল টুর্নামেন্টে ছয় ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। নর্দান টেরিটোরির জর্ডান সিল্ক ৩১, ম্যাট হ্যামন্ড ২৬ ও ক্যালে ম্যাকমোহন ২৫ রান করেন। একই ভেন্যুতে পরশু এইচপি দলের সেমিফাইনাল ম্যাচ রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।