Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহায় দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে গরু ও মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতি যেমন উট ও দুম্বা ৫ হাজার ৬৫৫টি। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, এ বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি, ফলে উদ্বৃত্ত রয়েছে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু। গত বছর মোট প্রাপ্যতা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি এবং জবাইকৃত পশু ছিল ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি, ফলে উদ্বৃত্ত ছিল ৩৩ লাখ ১০ হাজারটি।

তিনি বলেন, এসব তথ্য প্রমাণ করে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই এবং আমদানির প্রয়োজনও নেই। সরকারের ধারাবাহিক নীতি সহায়তা ও খামারিদের উন্নয়নে বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল, যা খামারিদের ন্যায্য মূল্য ও অর্থনীতির শক্তি বৃদ্ধিতে সহায়ক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।