Web Analytics
ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার, ২৬ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই প্রজ্ঞাপনে তাঁকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিনের বিকেল থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৮ মে তাঁকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করেছিল। এর আগে তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ১৮ ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেন এবং পরে তিতুমীর কলেজে পদায়ন পান। অন্তর্বর্তী আমলে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি সচিব হিসেবে পদায়ন পান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।