Web Analytics
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৫ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সমাপনী ভাষণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়েছে এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। সাতটি কমিটি গঠিত হয়েছে এবং ২৮০ জন সংসদ সদস্য ৪০ ঘণ্টার বেশি আলোচনায় অংশ নিয়েছেন। অধিবেশনটি ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হয়েছিল এবং সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।

স্পিকার বলেন, ১৮ বছর পর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের পর এই অধিবেশন বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক পরিবেশের প্রশংসা করেন এবং জানান, ২২০ জন সদস্য প্রথমবার সংসদ সদস্য হিসেবে অংশ নিয়েছেন। অধিবেশনে প্রধানমন্ত্রীকে ৯৩টি এবং বিভিন্ন মন্ত্রীকে ২,৫০৯টি প্রশ্ন করা হয়, যার অনেকগুলোর উত্তর সংসদে দেওয়া হয়েছে।

সমাপনী ভাষণে স্পিকার সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।