Web Analytics
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় শনিবার গভীর রাতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ীর গাড়িচালকসহ তিনজনকে কুপিয়ে আহত করে এবং বাড়ির প্রধান গেট ও দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসী সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে আটক করে এবং তার ঘর থেকে ইয়াবা উদ্ধার করে। আহতদের স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতলে ভর্তি করে।

আহত গাড়িচালক শরিফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাব্বির ওরফে চশমা সাব্বির, হৃদয় ওরফে চক্ষু হৃদয়, জাহিন ও সেলিম কসাইকে আসামি করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।