বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একদিনে মোট ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করেছে। বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ তারিখে সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানায়। এর মধ্যে ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে হাইকোর্ট বিভাগে পুরাতন মামলাগুলোর নিষ্পত্তি অব্যাহত রয়েছে, যা বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।