Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতা রাজপথে নামলে বিএনপি গণভোটের রায় মানতে বাধ্য হবে। মঙ্গলবার পল্টন থানার উদ্যোগে আয়োজিত রক্তাক্ত ৩৬ জুলাই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিনের দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এই গণরায় উপেক্ষা করে সংবিধান সংস্কারের বদলে সংশোধন করতে চাইছে এবং নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে সংশোধন কমিটি করেছে। তিনি বলেন, গণভোটের রায় না মানা জুলাই বিপ্লব ও শহীদদের রক্তকে অস্বীকার করার শামিল।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা দেশে ছিলেন না; ফলে তারা আন্দোলনের চেতনা ও আকাঙ্ক্ষা বুঝতে পারেননি। আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি দিনের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করারও দাবি জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।