Web Analytics
আফগানিস্তান ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগামী সোমবার থেকেই তাদের বহনকারী উড়োজাহাজ পাঠানো হতে পারে। শুক্রবার এনবিসি নিউজ এ তথ্য জানালেও প্রস্তাবিত প্রত্যাবাসন ফ্লাইট নিয়ে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মানবাধিকারকর্মী ও আটক শরণার্থীদের স্বজনেরা আশঙ্কা করছেন, পাকিস্তানে পাঠানোর পর তাদের তালেবানশাসিত আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে।

কাতারে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যাম্প আস সাইলিয়ায় থাকা আফগান শরণার্থীদের ভবিষ্যৎও অনিশ্চিত রয়েছে। পররাষ্ট্র দপ্তর প্রথমে ৩১ মার্চের মধ্যে ক্যাম্পের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা বলেছিল। পরে সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয় এবং গত সেপ্টেম্বরে ক্যাম্প বন্ধের সময় আরও নয় মাস পিছিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। চলতি বছর ক্যাম্পটি থেকে শরণার্থীদের ডিআর কঙ্গোতে স্থানান্তরের বিষয়ও বিবেচনা করা হয়েছিল, যখন সেখানে ইবোলার প্রাদুর্ভাবের খবর ছিল।

আফগান শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আফগানইভ্যাক শুক্রবার এক বিবৃতিতে পরিকল্পনাটির সমালোচনা করেছে। সংগঠনটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে জনসাধারণের মনোযোগের সুযোগে গোপনে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে। তাদের ভাষ্য, ফ্লাইটগুলো কোথায় অবতরণ করবে তা সরকার জানাচ্ছে না। প্রস্তাবিত ফ্লাইটের গন্তব্য ও যাত্রার সময় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।