Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার, ১৪ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান এবং এলাকায় এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গঠনের কথা বলেন।

পাটওয়ারী লেখেন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে ও ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই অর্থ সন্তানের দুধ, স্কুলের খাতা কিংবা বৃদ্ধ বাবার ওষুধের জন্য প্রয়োজন হতে পারে। এ আয় থেকে চাঁদাবাজরা ২০০ থেকে ৩০০ টাকা নিয়ে গেলে সেদিন পরিবারের কোনো একটি প্রয়োজন থেমে যায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দোকান বসানো, ব্যবসা করা, গাড়ি চালানো ও বাড়ি নির্মাণের ক্ষেত্রেও চাঁদা নেওয়া হয়। তাঁর অভিযোগ, এ অর্থ ধাপে ধাপে ওপরের নেতাদের কাছেও পৌঁছে যায় এবং রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শনে ব্যবহৃত হয়। চাঁদাবাজি মানুষের অর্থের পাশাপাশি ঘাম, সন্তানের ভবিষ্যৎ ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেয় বলেও তিনি লেখেন। একজন বাবা যেন তাঁর দৈনিক ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিতে পারেন, সেটিকেই তিনি দেশের সুরক্ষার শর্ত হিসেবে তুলে ধরেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।