Web Analytics
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পাঁচ দিন পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধ শুরু করেছিলেন এবং এর লক্ষ্য কী ছিল তা স্পষ্ট নয়। প্রথমে ট্রাম্প প্রশাসন জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তবে পরবর্তী দিনগুলোতে প্রশাসনের যুক্তি পরিবর্তিত হয়, ট্রাম্প বলেন ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী ও প্রক্সি গোষ্ঠীগুলো ধ্বংস করাই লক্ষ্য।

পরে ট্রাম্প ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কথা বলেন, যদিও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, শাসনব্যবস্থা উৎখাত যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল না। তিনি স্বীকার করেন, হামলার ফলে নেতৃত্বে পরিবর্তন এসেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের সেনারা লক্ষ্যবস্তু হতে পারত, তাই আগেই হামলা চালানো হয়েছে।

হামলার পরবর্তী পরিকল্পনার অভাব নিয়ে মার্কিন কংগ্রেসে সমালোচনা দেখা দিয়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, প্রশাসনের কোনো স্পষ্ট কৌশল বা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য নেই এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।