Web Analytics
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান আক্রমণের ফলে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে জরুরি আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে আলোচনা করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে ঢাকার কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশটি প্রায় ২০০ কোটি মার্কিন ডলার ঋণ নিতে বৈশ্বিক ঋণদাতাদের সঙ্গে যোগাযোগ করছে।

বাংলাদেশে নিযুক্ত আইএমএফ প্রতিনিধি ইভো ক্রজনার জানিয়েছেন, সংস্থাটি বর্তমানে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নীতিগত অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করছে। এই সহায়তা আসতে পারে আরএফআই (র‌্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট) থেকে, যা যুদ্ধ, অতিমারি বা পণ্যমূল্য বৃদ্ধির মতো সংকটে দ্রুত অর্থ সহায়তা দেয়। কোভিড-১৯ অতিমারির সময় বাংলাদেশ আইএমএফ থেকে ৭৩ কোটি ২০ লাখ ডলার পেয়েছিল, যার মধ্যে ২৪ কোটি ৪০ লাখ ডলার ছিল আরএফআইয়ের আওতায়।

২০২৩ সালের জানুয়ারিতে শুরু হওয়া বাংলাদেশের ৫৫০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি থেকে এখন পর্যন্ত ৩৬৪ কোটি ডলার পাওয়া গেছে। ষষ্ঠ কিস্তির ১৩০ কোটি ডলার এখনো মেলেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।