Web Analytics
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে, যদিও তিনি এখনো জনসমক্ষে আসেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের ধর্মীয় নেতা ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানি গণমাধ্যম জানায়, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার ও বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়।

চলতি মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ হয়েছে, তবে তাকে এখনো জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো খুব খারাপ অবস্থায় আছেন। অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তিনি জনসমক্ষে আসছেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।