Web Analytics
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন গড়ে একজন করে ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে। সংস্থাটি এই যুদ্ধবিরতিকে ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’ হিসেবে বর্ণনা করেছে, কারণ অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ২৬৫ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, এই ধারাবাহিক মৃত্যু যুদ্ধবিরতির অন্তঃসারশূন্যতাকে প্রকাশ করেছে, যা শিশুদের ইসরাইলি গোলাবর্ষণ থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, বাড়ি, স্কুল, জনবহুল স্থান, এমনকি ফুটবল খেলা বা মাছ ধরার সময়ও শিশুরা নিহত হচ্ছে। এল্ডার সতর্ক করে বলেন, শত শত আহত শিশুকে জরুরি চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু ওষুধের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও জটিল করছে।

তিনি আহ্বান জানান, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যেন অবিলম্বে পদক্ষেপ নেয়, কারণ শিশুদের মৃত্যু চলতে থাকলে কোনো যুদ্ধবিরতিকেই অর্থবহ বলা যাবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।