Web Analytics
আসন্ন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল কাঁচা চামড়ার যথাযথ ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সঠিকভাবে চামড়া ছাড়ানো, পর্যাপ্ত লবণ ব্যবহার এবং দ্রুত সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া গণমাধ্যমে প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে সাধারণ মানুষ চামড়া সংরক্ষণে সচেতন হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোরবানির চামড়া ব্যবস্থাপনা তদারকি ও সেবা প্রদানের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তথ্য বা সহায়তার জন্য ০১৬১৭-৩৩৮০৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে। আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে এবং চামড়া নষ্ট হওয়া রোধে সরকার এবার আগেভাগেই প্রস্তুতি নিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।