আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আলেম-ওলামা ও মুসলমানরাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রকৃত ধারক ও রক্ষক। শুক্রবার শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ‘শাপলার শহীদগাঁথা ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ৫ মের গণহত্যা ইসলামের উত্থান রোধের জন্য নয়, বরং একটি ফ্যাসিস্ট সরকার দেশের সংস্কৃতি থেকে বিশ্বাস মুছে দিতে চেয়েছিল। যাতে কেউ টুপি পরা বা দাড়ি রাখার সাহস না পায়। তিনি বলেন, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা না নেন, তবে বারবার শাপলা চত্বরের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
তিনি ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বিশ্বাস রক্ষায় মুসলমানদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।