Web Analytics
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কোহুটা শহরের মেয়র রন শিনিক সামাজিক মাধ্যমে তার স্ত্রীকে নিয়ে সমালোচনার পর পুরো পুলিশ বিভাগকে বরখাস্ত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মোট ১০ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করেন। মেয়রের দপ্তরের দরজায় একটি বিজ্ঞপ্তি টানিয়ে জানানো হয় যে পুলিশ বিভাগ বিলুপ্ত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বাসিন্দাদের কাউন্টি শেরিফের কার্যালয়ের ওপর নির্ভর করতে বলা হয়।

বিতর্কের সূত্রপাত হয় গত মাসে, যখন মেয়রের স্ত্রী পাম শিনিককে নিয়ে অভিযোগ ওঠে যে তিনি বরখাস্ত হওয়ার পরও অফিসের কাজে যুক্ত রয়েছেন এবং গোপন তথ্যের অ্যাক্সেস পাচ্ছেন। গত বছর অফিসে অনুপযুক্ত পরিবেশ তৈরির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। এক হাজারেরও কম জনসংখ্যার এই ছোট শহরে এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পুলিশ কর্মকর্তারা সামাজিক মাধ্যমে পামকে নিয়ে সমালোচনা করলে উত্তেজনা আরও বাড়ে।

পুলিশ বিভাগ বিলুপ্তির পর হুইটফিল্ড কাউন্টি শেরিফের কার্যালয় কোহুটা শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।