Web Analytics
চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোটশলুয়া গ্রামে ধান রোপণের সময় বজ্রপাতে মো. শের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আলমঙ্গীর নামে আরও একজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শের আলীকে মৃত ঘোষণা করেন। আহত আলমঙ্গীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে এবং আহত আলমঙ্গীর একই গ্রামের জিতু মিয়ার ছেলে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

সচেতন মহল জানিয়েছে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রতিকূল আবহাওয়ার সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকা উচিত এবং আবহাওয়া খারাপ হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।