Web Analytics
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। ৮ জুন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক এই নির্দেশ দেন। সন্ধ্যায় কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সেনাসদস্য হাফিজুর রহমানের জিজ্ঞাসাবাদে তনু হত্যাকাণ্ডে জাহিদুজ্জামান ও শাহিন আলমের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। শাহিন আলম কুয়েতে পালিয়েছেন, তবে জাহিদুজ্জামানের অবস্থান অজানা। বর্তমানে হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তারিকুল ইসলামকে আদালত নির্দেশ দিয়েছেন, পলাতক দুই সন্দেহভাজনকে আইনের আওতায় আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। মামলাটি নিয়মিত বিচারিক প্রক্রিয়ায় চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।