মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০ হাজার ইতালীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ইতালীয়দের সহায়তায় গালফ টাস্ক ফোর্সের ২০০ কর্মকর্তা দিনরাত কাজ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী তাজানি জানান, এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে ইতালীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ইতালি তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।