Web Analytics
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গঠিত এই বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবাল। বোর্ডে নিউরোসার্জারি ও থোরাসিক সার্জারির সিনিয়র বিশেষজ্ঞরাও যুক্ত রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের পরিকল্পনা নেই, ওষুধ ও সহায়ক চিকিৎসা চলছে। শুক্রবার সন্ধ্যায় পরিবারের সিদ্ধান্তে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে হাদির মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।