Web Analytics
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে মঙ্গলবার, ১৭ নভেম্বর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে এ অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

প্রতিবেদনে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুনের ১৫ নভেম্বরের একটি ভার্চুয়াল বৈঠকের ফাঁস হওয়া অডিওর কথা উল্লেখ করা হয়েছে। এতে মোজাম্মেল হক ১৯ নভেম্বরের ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দেন বলে দাবি করা হয়। অডিওতে বিএনপিসহ অন্য দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং প্রয়োজনে হত্যার নির্দেশনার কথাও বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।