Web Analytics
মার্কিন–ইসরায়েলি হামলার বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসানে দুটি শর্ত দিয়েছে ইরান—ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন না হওয়ার আন্তর্জাতিক গ্যারান্টি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই প্রস্তাব তুলে ধরে জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধের অবসান সম্ভব কেবল তখনই, যখন ইরানের বৈধ অধিকার স্বীকৃত হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি থাকবে। তিনি যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট সরকারকে এই সংঘাতের জন্য দায়ী করেন।

বিশ্লেষকদের মতে, ইরানের এই শর্ত যুদ্ধের রাজনৈতিক জটিলতা বাড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন চাপ সৃষ্টি করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।