গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি সোমবার সন্ধ্যায় কাদির অ্যান্ডসন্স পাম্প থেকে তিন ঝার তেল নিয়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, যেখানে মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের অপেক্ষায় ছিলেন। ইউএনওর গাড়ি তেল নেওয়ার পরপরই স্থানীয় চালকরা ক্ষোভ প্রকাশ করেন।
মোটরসাইকেল চালক মজিব ইসলাম বলেন, সরকার জ্বালানি সংকট নিরসনে নানা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ইউএনও নিজেই আইন মানছেন না। আরেক চালক বিকেদাস জানান, তিনি চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি, অথচ ইউএনওর গাড়ি সহজেই তেল পেয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর ইউএনও লাইলাতুল হোসেন জানান, তেলটি তাঁর নয়, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটের জন্য নেওয়া হয়েছে। তবে ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, তিনি এখনো কোনো তেল পাননি এবং বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।