ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার ইরানের মধ্যাঞ্চলে ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত হওয়ার পর এটি ইসরাইলের প্রথম এ ধরনের অভিযান।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা শুরু করেছে এবং একই সময়ে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপরও হামলা চালিয়েছে। হামলার পরিমাণ বা নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য উল্লেখ করা হয়নি এবং ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।