Web Analytics
বগুড়ার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতার আয়োজনে বিএনপির সংসদ সদস্য মোরশেদ মিলটনকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। গাবতলী-শাহজাহানপুর আসনের এই এমপিকে সংবর্ধনা দেন শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। মঙ্গলবার বিকেলে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুরো এলাকা ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়, যেখানে ওই আওয়ামী লীগ নেতার নামের প্রচারণা দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ফজু স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর তিনি নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছেন বলে এলাকায় গুঞ্জন ছড়ায়। যদিও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হয়েও তিনি মঞ্চে না গিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করেন।

ঘটনাটি শাহজাহানপুরসহ বগুড়ার রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও বিতর্ক সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রশ্ন— একজন সাবেক আওয়ামী লীগ নেতার এমন উদ্যোগের রাজনৈতিক উদ্দেশ্য কী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।