Web Analytics
ইসরাইলের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দুই জোট রা’আম ও জয়েন্ট লিস্ট ১৬টি আসন পেয়েছে বলে ভোট গণনার প্রতিবেদনে জানানো হয়েছে। নেতানিয়াহুর লিকুদ নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য তা যথেষ্ট নয়। বিরোধী দলগুলোর দখলে রয়েছে ৪৯টি আসন। ইসরাইলের জনসংখ্যার প্রায় ২১ শতাংশ ফিলিস্তিনি নাগরিক; এই জনগোষ্ঠীর ভোটের ওপর মূলত দুই আরব জোট নির্ভরশীল।

রা’আম ইউনাইটেড আরব লিস্ট নামেও পরিচিত এবং দলটির নেতৃত্বে আছেন মানসুর আব্বাস। আরব সম্প্রদায়ের জন্য তহবিল ও নাগরিক সেবা নিশ্চিত করতে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় দলটি তুলনামূলকভাবে বেশি আগ্রহী। ২০২১ সালে ইসরাইলের কোনো ক্ষমতাসীন জোটে যোগ দেওয়া প্রথম আরব নেতৃত্বাধীন দল হিসেবে ইতিহাস গড়ে রা’আম।

জয়েন্ট লিস্ট হাদাশ, তা’আল ও বালাদ—এই তিন দলের সমন্বয়ে গঠিত। দলটি নেতানিয়াহুবিরোধী জোটকে ‘নিরাপত্তাবলয়’ হিসেবে সমর্থনের ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ সরকারে না গিয়েও আস্থা ভোটে জোটটির বিরুদ্ধে ভোট না দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। সেপ্টেম্বরে নির্বাচন কমিশন উভয় জোটকে অযোগ্য করলেও ২ অক্টোবর সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা বাতিল করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।