Web Analytics
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ের ১৩৭ কোটি ডলারের বিল পরিশোধ করেছে। ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আজ রোববার এই বিল পরিশোধ করা হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে।

গত ৫ মার্চ শেষে বাংলাদেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে যায়, কারণ এই অর্থ রিজার্ভ থেকে পরিশোধ করা হয়। এর আগে নভেম্বর–ডিসেম্বর সময়ে ১৫৩ কোটি, সেপ্টেম্বর–অক্টোবরে ১৬১ কোটি এবং তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।

আকু হলো এশিয়ার নয়টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।