Web Analytics
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক বিজয়ের প্রতিশ্রুতি দিলেও এখন তা ক্রমেই অবাস্তব বলে প্রতীয়মান হচ্ছে। তিনি ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের অঙ্গীকার করেছিলেন। কিন্তু ইরানের অব্যাহত বোমাবর্ষণে সেই লক্ষ্যগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

কিছু বিশ্লেষক মনে করছেন, যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার প্রতিরোধে ব্যর্থতার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। আলজাজিরার সাংবাদিক নিদা ইবরাহিম জানিয়েছেন, এ বছরের শেষের দিকে ইসরাইলে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এখন প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করছেন।

আগামী কয়েক সপ্তাহে নেতানিয়াহু কীভাবে এই রাজনৈতিক ও সামরিক সংকট মোকাবিলা করেন, তা ইসরাইলের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।