ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা বিনামূল্যে পাওয়া যাবে না। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের তেল রপ্তানিতে বাধা দিয়ে কেউ বিনামূল্যে নিরাপত্তা পাওয়ার আশা করতে পারে না। আরেফ বলেন, পছন্দটি স্পষ্ট— হয় সবার জন্য তেলের বাজার উন্মুক্ত হবে, নয়তো সবাই বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে পড়বে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানির মূল্যের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও স্থায়ী অবসানের ওপর। তার বক্তব্যে ইরান স্পষ্ট করেছে যে, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতা তাদের তেল বাণিজ্যে আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়ার সঙ্গে সম্পর্কিত।
এই সতর্কবার্তা ইঙ্গিত দেয় যে, ইরানের ওপর অব্যাহত চাপ আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।