Web Analytics
জুলাই আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। আসামিদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য, সাবেক সাভার উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা রয়েছেন।

মামলার বর্ণনা অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। ইয়ামিনকে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে তাঁর বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে তাঁকে সাঁজোয়া যানের ওপর ফেলে রেখে গাড়িটি ঘোরানো হয় বলে বর্ণনায় উল্লেখ করা হয়েছে।

প্রায় মৃত অবস্থায় ইয়ামিনকে রাস্তায় ফেলে দেওয়া হয়। একজন পুলিশ সদস্যকে তাঁকে পায়ে আবার গুলি করার নির্দেশ দেওয়া হলেও তিনি তা না করে সড়ক বিভাজকের পাশে ফেলে দেন বলে মামলার বিবরণে বলা হয়েছে। তখনও ইয়ামিনের শ্বাস চলছিল। স্থানীয়রা তাঁকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।