Web Analytics
প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ডা. জিয়াউর রহমান বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিশুরোগ বিশেষজ্ঞ এবং হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর মেয়াদ হবে চার বছর এবং দায়িত্ব গ্রহণের আগে তাঁকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। তিনি আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে জনস্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। আদেশটি তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।