Web Analytics
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার যৌথভাবে এক বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত শেষ হলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিতে একটি বহুজাতিক বাহিনী গঠনের বিষয়ে আলোচনা হয়। গ্রিনিচ মান সময় দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপের প্রায় ৩০ জন নেতা এবং আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এলিসি প্রাসাদের তথ্যমতে, পরিস্থিতি অনুকূলে এলে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষামূলক মিশন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে, ফলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায়। বর্তমানে নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ বজায় রেখেছে। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, অবরোধ অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট ও জ্বালানি ঘাটতি আরও বাড়বে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই অবরোধ বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে এবং ফরাসি নাগরিকদের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ছে।

কর্মকর্তারা জানান, যুদ্ধ শেষ হওয়ার পরই এ ধরনের বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে ইউক্রেনকে সহায়তায় যুদ্ধ-পরবর্তী সময়ে একটি ইউরোপীয় বাহিনী গঠনের উদ্যোগেও নেতৃত্ব দিচ্ছেন ম্যাক্রোঁ ও স্টারমার।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।