Web Analytics
ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মিরপুরের স্থানীয় বাসিন্দা ও বাড়ি মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে পানির সংকট নিয়ে মতবিনিময় করেছেন। সোমবার রাতে মিরপুরের একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সভায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার প্রতিনিধিরা অংশ নেন। তারা জানান, পানির তীব্র সংকটে দৈনন্দিন জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এই সংকট আরও বেড়েছে। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন যে, স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকতে পারে।

ডা. শফিকুর রহমান ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ওয়াসার এমডির সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন এবং জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন। তার মতে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার পানি সংকট সমাধানে বিশেষ ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।

সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।