Web Analytics
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৬ সালের ১০ মে রোববার বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে মুখ্য সংগঠক সারজিস আলম এই ঘোষণা দেন। তিনি জানান, ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে এনসিপি সমর্থিত ১০০ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ঈদের আগেই, অর্থাৎ ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি জানান, এই প্রক্রিয়া ধাপে ধাপে চলবে।

তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দল থেকে যারা যোগ্য, গ্রহণযোগ্য এবং কোনো ধরনের দমন-পীড়ন বা অপরাধে জড়িত নন, তারাও এনসিপির প্রার্থী হতে আবেদন করতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।