ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাম ব্যবহার করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের ভুয়া নিয়োগপত্র প্রচার করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে ফাউন্ডেশন জানায়, এসব নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন এবং এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।
ফাউন্ডেশন জানায়, প্রকৃত শিক্ষক নিয়োগ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পর্যায়ের কমিটি এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে সম্পন্ন হয়। অন্য কোনো উপায়ে শিক্ষক নিয়োগের সুযোগ নেই।
প্রতারণামূলক এই নিয়োগপত্রের মাধ্যমে একশ্রেণির প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে ফাউন্ডেশন সতর্ক করে দিয়েছে এবং জনগণকে এসব প্রতারকদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে।