Web Analytics
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি তার স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী তার অনুরোধে সম্মতি দিয়েছেন। সরকার ও বিএনপিকে বিব্রত না করে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যেতে তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছেন বলে জানান।

শনিবার ঢাকায় মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন মাদকসেবীদের ধাওয়া করার সময় ইশরাকের হাতে পিস্তল দেখা যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিতর্ক শুরু হয়। একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে সমালোচনা হয়। ইশরাক বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য অল্প সময় নিজের বৈধ আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছিলেন। তার অভিযোগ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের উদ্দেশ্যের বদলে অস্ত্রের বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে।

ইশরাক বলেন, তাদের লক্ষ্য রাস্তার মাদক বিক্রেতা নয়, বরং মাদকের মূল সরবরাহকারীরা; পাচার ঠেকাতে সরবরাহব্যবস্থা ভেঙে দেওয়া জরুরি। তিনি দাবি করেন, অভিযানের দিন তিনি কোনো ভুল করেননি, তবে কারও কষ্ট হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ঢাকা-৬ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।