Web Analytics
সুতা, রং ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কুলাউড়ার মনিপুরী তাঁতশিল্প ক্রমে হারিয়ে যাচ্ছে। কর্মধার ইউনিয়নের লংলা পাহাড়ের পাদদেশে ভান্ডারীগাঁও, ফটিগুলি ও নলডরী গ্রামে অনেক তাঁতশিল্পী পেশা ছেড়ে চাকরি, কৃষি ও অন্য কাজে যাচ্ছেন। এখন ১৫ থেকে ২০টি কাঠের তাঁতে মূলত নিজেদের ও আত্মীয়স্বজনের ব্যবহারের জন্য কাপড়, ফার্নেক, ফিদুপ ও গামছা তৈরি করছেন নারীরা।

আড়াই যুগ আগে তিন গ্রামে দেড় শতাধিক তাঁতপল্লি সক্রিয় ছিল এবং তিন শতাধিক নারী-পুরুষ এতে কাজ করতেন। তখন শাড়ি, গামছা, লুঙ্গি, ওড়না, মাছ ধরার জাল ও বিছানার চাদর তৈরি হতো; এসব পণ্য বায়িং হাউজের মাধ্যমে বিদেশেও যেত। সে সময় সুতা, কাঁচামাল ও রঙের দাম কম থাকায় পরিবার চালানোর পাশাপাশি সঞ্চয়ও সম্ভব ছিল।

পুষ্পিতা ও শিউলী দেবী জানান, রঙিন মোটিফের একটি শাড়ি বানাতে দুই দিন লাগে এবং মজুরিসহ খরচ প্রায় ১ হাজার ৩০০ টাকা, বিক্রি হয় ১ হাজার ৫০০ টাকায়। বিদ্যুৎ, শ্রম ও রঙ করার ব্যয় মেটাতে এই লাভ যথেষ্ট নয়। স্থানীয়রা সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণসহ সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।