মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সময় ৩১টি জাহাজকে দিক পরিবর্তন বা বন্দরে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এসব জাহাজের বেশিরভাগই তেলবাহী ট্যাংকার ছিল এবং অধিকাংশই মার্কিন নির্দেশনা মেনে চলেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের বন্দর অবরোধ অভিযানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা, ১৭টি যুদ্ধজাহাজ এবং শতাধিক বিমান অংশ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় সামরিক বাহিনী জানায়, অধিকাংশ জাহাজই মার্কিন নির্দেশনা অনুসরণ করেছে।
আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই অবরোধ অভিযান যুক্তরাষ্ট্রের বৃহত্তর সামরিক কার্যক্রমের অংশ, যদিও এর সময়কাল বা সুনির্দিষ্ট এলাকা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।